দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টেলিভিশনে সংবাদ প্রচারের পর তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক পদ থেকে আশিক মাদবর জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্ব পালনের তথ্য গোপন করে যুবদলের কমিটিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা যুবদলের নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আশিক মাদবর জিয়ার নাম ঘোষণা করা হয়। এরপর তার রাজনৈতিক অতীত নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আশিক মাদবর জিয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে ২০২৪ সেশনে কার্যনির্বাহী সদস্য, ২০২৫ সেশনে স্কুল ও কলেজ সম্পাদক এবং ২০২৬ সেশনে দপ্তর ও যোগাযোগ সম্পাদক ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদ প্রকাশের পর বিষয়টি যাচাই-বাছাই করে কেন্দ্রীয় যুবদল। পরে তথ্য গোপনের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির বলেন, আশিক মাদবর তথ্য গোপন করেছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানোর পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি একটি ভালো সিদ্ধান্ত।
জেলা যুবদলের নেতা মো. সাইফুল ইসলাম বলেন, দলীয় পদ পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ডের তথ্য গোপন করা উচিত নয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে তারা স্বাগত জানান।
আরেক নেতা মো. রাকিব হোসেন বলেন, আশিকের নাম কমিটিতে ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ভবিষ্যতে কমিটি গঠনের ক্ষেত্রে সবার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তারা আনন্দিত।
যে আই